স্কলারশিপ প্রোগ্রাম
স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তাদের শিক্ষা গ্রহণ এবং একাডেমিক লক্ষ্য অর্জনে সহায়তা করে।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার ৩নং বাট্টাজোড় ইউনিয়নে অবস্থিত বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী, শতবর্ষী এবং প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ জনপদে আদর্শ মানুষ গড়ার কাজে নিয়োজিত আছে। প্রতিষ্ঠানটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর।
তৎকালীন দানবীর, শিক্ষানুরাগী ও ইসলাম প্রিয় ব্যক্তি মৌলভী মোঃ রিয়াজুল ইসলাম মন্ডল ইবনে বরকত মন্ডল ইবনে গারা মন্ডল ইবনে সেরু মন্ডল প্রতিষ্ঠানটি ১৯১৯ খ্রি. সনে সর্বপ্রথম একটি কুটির ঘরে ফোরকানিয়া মক্তব আকারে শুরু করেন। প্রতিষ্ঠাতা ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯২১ খ্রি. সনে মাদ্রাসাটি চতুর্থ শ্রেণি পর্যন্ত খোলা হয়। ১৯৩৭ খ্রি. সনে দাখিল ৮ম শ্রেণী, ১৯৪০ খ্রি. সনে আলিম, ১৯৬১ খ্রি. সনে ফাযিল শ্রেণী পাকিস্তান সরকার কর্তৃক মঞ্জুরীপ্রাপ্ত হয় এবং ২০২১খ্রি. সনে ইসলামি আরবি বিশ্বিবিদ্যালয় হতে কামিল (হাদিস) পর্যায়ে অধিভুক্তি লাভ করে।
প্রতিষ্ঠানটিতে বর্তমান শিক্ষক-কর্মচারী সংখ্যা ৩৮ জন এবং ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় নয় শতাধিক। বর্তমানে ইবতেদায়ী প্রথম শ্রেণী হতে কামিল শ্রেণী পর্যন্ত পাঠদান অব্যহত আছে। মেহেরুন্নেছা গ্রন্থাগার নামে একটি আধুনিক ও সমৃদ্ধ পাঠাগার, খালেদা আক্তার নামে একটি আধুনিক ছাত্রাবাস, আধুনিক উপকরণ সমৃদ্ধ একটি বিজ্ঞানাগার, প্রয়োজনীয় সুবিধাসহ একটি ছাত্রী কমনরুম, অডিটরিয়াম এবং যুগোপযোগী শিক্ষক মিলনায়তন ও প্রশাসনিক ভবন রয়েছে। দৃষ্টি নন্দন শ্রেণী কক্ষ সমূহ সহজেই শিক্ষার্থীদের আকৃষ্ট করে। বিরতির সময় ছাত্র-শিক্ষকদের টিফিনের জন্য একটি সুন্দর ডায়নিং রুম রয়েছে। মাদ্রাসাটি সুন্দর সু-উচ্চ ও মজবুত বাউন্ডারী ওয়াল দ্বারা পরিবেষ্টিত।
মাদ্রাসার অফিসের জন্য নিজস্ব কম্পিউটার ব্যবস্থাপনা রয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সরকার প্রদত্ত অত্যাধুনিক আইটিডি ডিজিটাল ল্যাব রয়েছে। মাদ্রাসার পশ্চিম পার্শ্বে একটি দৃষ্টি নন্দন দো’তলা জামে মসজিদ এবং উত্তর পার্শ্বে সোবাহানীয়া নূরানী এতিমখানা মাদ্রাসা অবস্থিত। গত ২৬/০৯/২০২১ খ্রি. তারিখে অধ্যক্ষ পদে যোগদান করে অদ্যাবধি দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন আলহাজ¦ হযরত মাওলানা মোঃ সুলতান মাহমুদ খসরু। উপাধ্যক্ষ পদে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা মোঃ আদেল ইবনে আওয়াল।
মাদ্রাসাটিতে নিয়মিত খেলাধূলা, সেমিনার-সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক চর্চা অব্যহত আছে। ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত দক্ষ ও বিচক্ষন শিক্ষকমন্ডলী রয়েছেন। গরিব-মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানসহ নানাবিধ সুবিধা প্রদান অব্যহত আছে। জিপিএ ৫ প্রাপ্ত ও ভাল ফলাফল অজর্নকরীদের আকর্ষণীয় পুরষ্কার ও ভাল ফলাফল অর্জনে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও উৎসাহ প্রদান করা হয়ে থাকে।
মহান আল্লাহ মাদ্রাসাটি কবুল করুন।
কামিল স্নাতকোত্তর (Kamil Postgraduate) বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর এবং এটি সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রীর সমমান। কামিল পরীক্ষা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি সরকারি সর্বোচ্চ পরীক্ষা, যা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত হয়।
কামিল স্নাতকোত্তর ডিগ্রীর জন্য ৪টি প্রধান বিভাগের মধ্যে অত্র মাদ্রাসায় হাদীস (Hadith) বিভাগ চালু আছে।
অত্র মাদ্রাসায় ২০২৫ খ্রি. হতে কামিল পরীক্ষার কেন্দ্র চালু আছে।
ফাজিল স্নাতক (পাস) বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর এবং এটি সাধারণ শিক্ষার স্নাতক (পাস) ডিগ্রীর সমমান। এটি সাধারণত ৩ বছরের একটি কোর্স এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়।
অত্র মাদ্রাসায় হাদীস (Hadith) বিভাগ চালু আছে।
২০২৪ খ্রি. হতে ফাযিল পরীক্ষার কেন্দ্র অত্র মাদ্রাসায় চালু আছে।
আলিম (এইচএসসি) বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটি স্তর, যা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমমানের। আলিম পরীক্ষা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় এবং এটি এইচএসসি পরীক্ষার সমতুল্য ধরা হয়। আলিম পরীক্ষা সাধারণত বিজ্ঞান ও মানবিক এই দুটি বিভাগে হয়ে থাকে।
দাখিল (এসএসসি) বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটি স্তর, ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিস্তৃত্ব। এটি সাধারণত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সমমানের ধরা হয় এবং এর পাঠ্যক্রমে সাধারণ শিক্ষার বিষয়গুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাও অন্তর্ভুক্ত থাকে। দাখিল পরীক্ষা সাধারণত বিজ্ঞান ও মানবিক এই দুটি বিভাগে হয়ে থাকে।
BKRIKM একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা সাধারণত ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি বিশেষ স্থান অধিকার করে আছে এবং ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তাদের শিক্ষা গ্রহণ এবং একাডেমিক লক্ষ্য অর্জনে সহায়তা করে।
মাদ্রাসা শিক্ষা বিভিন্ন ধরণের কর্মজীবনের সুযোগ প্রদান করে। মাদ্রাসা স্নাতকরা সরকারি চাকরি, বেসরকারি খাতের চাকরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগও খুঁজে পাচ্ছেন।
যুগোপযোগী শিক্ষাদান, খেলাধুলার সরঞ্জাম, লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ইত্যাদি সুবিধাসহ আরও সুযোগ-সুবিধা রয়েছে, যা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সাহায্য করে।

অধ্যক্ষ
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua Ut enim ad minim veniam consecteur adispaci

Student
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua Ut enim ad minim veniam consecteur adispaci

Student
অত্র মাদ্রাসাটি একটি শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯১৯ খ্রি. আলহাজ্ব রিয়াজুল ইসলাম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অত্র প্রতিষ্ঠানে ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে কামিল স্নাতকোত্তর পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান। এই প্রতিষ্ঠানের অনেক দেশ বরেণ্য ছাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ রয়েছে।
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua Ut enim ad minim veniam consecteur adispaci